শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ

Spread the love

সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর সংসদে শুরু হওয়া প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

তিনি বলেন, দল–মত নির্বিশেষে আমি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়।

সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই।

বক্তব্যের শেষে তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - খেলাধুলা