বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

অমর একুশে বই মেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

অমর একুশে গ্রন্থমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে।

নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

২৬ ফেব্রুয়ারি এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ মেলা চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত।

সর্বশেষ - খেলাধুলা