Friday , 20 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি

প্রতিবেদক
nrb
February 20, 2026 5:07 am

Spread the love

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে মুক্ত হলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিনে তাঁর জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত।দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির খবর নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম এমপি গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনো দিনাজপুর কারাগারেই বন্দি রয়েছেন।

দবিরুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কারাগারে চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করল সরকার

ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ ৫০ শতাংশ কমানোর সুপারিশ.

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভুক্তভোগীদের তথ্য ফাঁসের অভিযোগে এপস্টিন-সংক্রান্ত নথি সরাল মার্কিন বিচার বিভাগ.

পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি কথিত বিএনপি নেতা

জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ