শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ণ

Spread the love

কয়েকটি আসনে নির্বাচনের ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছেন, বিশেষ করে যেসব আসনে ১১ দলীয় জোটের নেতারা প্রার্থী হয়েছেন, সেসব জায়গায় ফলাফল নিয়ে অসামঞ্জস্যের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে।মধ্যরাতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। উদাহরণ হিসেবে তিনি ঢাকা-১৩ আসনের কথা উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াতের আমিরের নির্বাচনের বিষয়টিও তুলে ধরেন। আসিফ মাহমুদের দাবি, একপর্যায়ে ২০ থেকে ২২ হাজার ভোটের ব্যবধান দেখা গেলেও হঠাৎ করেই প্রতিপক্ষ প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এছাড়া ঢাকা-১৬ ও ঢাকা-১৭ আসনেও ফলাফল নিয়ে অসামঞ্জস্যতার অভিযোগ করেন তিনি।

এসব অভিযোগের সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণা না করার আহ্বান জানান আসিফ মাহমুদ।এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জামায়াতের স্থানীয় নেতাদের দায়ী করেন। বিষয়টি নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে জোটের ফোরামে এ বিষয়ে আলোচনা করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন তো বুমরাহ? 

নতুন প্রধানের নাম ঘোষণা করেছে হিজবুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

চ্যাটজিপিটি’র বিরুদ্ধে অভিনেত্রীর কণ্ঠ নকলের অভিযোগ

আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ

আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে জখম

অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি

জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই রাজউকের : পরিবেশ উপদেষ্টা

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ