মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না: সারজিস আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, এটি নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সারজিস আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন ঋণখেলাপি রয়েছেন। তারা ব্যাংক থেকে নেওয়া টাকা এখনো ফেরত দেননি। এই অর্থ জনগণের টাকা। ভয়ঙ্কর বিষয় হচ্ছে—এই ১৫ জন মিলে প্রায় ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে।

তিনি প্রশ্ন তুলে বলেন,
‘যারা এখনো সংসদ সদস্য হয়নি, এখনো ক্ষমতায় যায়নি—তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ছয় হাজার কোটি টাকা লুটপাট করে, তাহলে নির্বাচনের পরে তাদের দিয়ে কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান?’

বিএনপির অভ্যন্তরীণ সহিংসতার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন,
‘চার দিন আগে শেরপুরে উপজেলা জামায়াতের এক নেতাকে বিএনপির কর্মীরা প্রকাশ্যে হত্যা করেছে। গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছেন।’

এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দলের ভেতরে সহিংসতা বন্ধ করুন।

সভায় বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন,
‘আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। কামড়াকামড়ির রাজনীতি করতেও আসিনি। আমরা এসেছি জনগণের জন্য কাজ করতে।’

তিনি আরও বলেন,
‘এই আসনে কেউ যদি ধানের শীষে ভোটও দেন, আর যদি শাপলা কলি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে কেউ আমাদের দ্বারা কোনো অন্যায়ের শিকার হবেন না। তবে আমাদের কোনো নেতাকর্মী যদি কারও সঙ্গে খারাপ আচরণ করেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা