মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিষয়টি নিশ্চিত করেছেন বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য দেবেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কংগ্রেসের আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের একাধিক ছবি অন্তর্ভুক্ত থাকলেও তিনি বরাবরই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসের শেষ দিকে ক্লিনটন দম্পতিকে কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে। এতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

সে সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে—
“আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

অন্যদিকে, ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির জারি করা তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করেন। তাদের দাবি, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা সীমিত তথ্য ইতোমধ্যেই তদন্ত কমিটির কাছে সরবরাহ করা হয়েছে। তারা আরও বলেন, এই তলব মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়।

সোমবার সন্ধ্যায় বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি লেখেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এপস্টেইনের নির্যাতনের শিকার কোনো ব্যক্তি কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে আগে থেকে জানতেন—এমন অভিযোগও তিনি বারবার অস্বীকার করে আসছেন।

কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন।

এর আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জানান, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তার দাবি অনুযায়ী, তাদের আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হলেও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত