রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

দর্শকদের কাছে খেলার তথ্য পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ক্রিকেটসংক্রান্ত খবর সংগ্রহে সাংবাদিকদের বড় একটি সময় কাটে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে এবার স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে নিরাপত্তা শঙ্কার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের মাঠ ও স্টেডিয়ামে প্রবেশের সুযোগ সীমিত করার কথা জানানো হয়। নতুন এই নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশের জন্য ১ নম্বর গেইট ব্যবহার করতে হবে। এখন থেকে কেবল নির্দিষ্ট কিছু কার্যক্রম কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে—ম্যাচ ডে কাভারেজ, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির পক্ষ থেকে আয়োজিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান, এবং বিসিবি কর্তৃক পূর্বঘোষিত ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সাংবাদিকরা ইচ্ছামতো যেকোনো সময় স্টেডিয়ামে প্রবেশ করে কাজ করতে পারবেন না। স্টেডিয়াম ও বিসিবির অফিসে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তাসংক্রান্ত সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছে বিসিবি।

সর্বশেষ - খেলাধুলা