বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের.

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি অব্যাহত রাখে, তাহলে কোনো ধরনের আলোচনায় রাজি হবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ না করায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি মার্কিন নৌবহর অবস্থান করছে। পাশাপাশি সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান গোপন কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন যুদ্ধবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে নিরাপত্তাজনিত কারণে নৌবহরটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি চালানো কার্যকর বা ফলপ্রসূ হতে পারে না।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যদি তারা সত্যিই আলোচনা চায়, তাহলে হুমকি, অতিরিক্ত দাবি এবং অযৌক্তিক শর্ত আরোপ বন্ধ করতে হবে।’

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং ইরানও নতুন করে আলোচনা শুরুর কোনো উদ্যোগ নেয়নি।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপের পর ইরান যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে কথা বলেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান করছে।

এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি আলাদাভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন মধ্যপ্রাচ্য দূতের সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি উত্তেজনা প্রশমনের পাশাপাশি সংলাপ পুনরায় শুরু করার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাকেতার বিরুদ্ধে বেটিংয়ে প্রভাব রাখতে ইচ্ছা করে কার্ড দেখার অভিযোগ গঠন

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 নেতানিয়াহু বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

ট্রাম্পের নির্দেশে ৫৪০০ কর্মী ছাঁটাই করছে পেন্টাগন

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে পরিণতিও ছাত্রলীগের মতো হবে

বাংলাদেশে ‘উগ্র বামপন্থীদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়: ট্রাম্প

জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা