শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কেন্দ্র দখলের স্বপ্ন দেখলে মা–বাবার দোয়া নিয়ে বের হোন : হাসনাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখ শুধু একটি ভোটের দিন নয়—এই দিনই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা। তিনি বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা যেন ঘর থেকে বের হওয়ার আগে মা–বাবার দোয়া নিয়ে বের হন।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ টানা ১৭ বছর সংগ্রাম করেছে। যারা ব্যালট বাক্স ছিনতাই বা ভোট ডাকাতির চিন্তা করছেন, তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমাদের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। ভিন্নমত পোষণকারীদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। দেশটাকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল। গুম, আয়নাঘর, ক্রসফায়ার—এসব ছিল নিত্যদিনের ঘটনা। ভিন্ন চিন্তার মানুষদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হতো। ২৪ পরবর্তী বাংলাদেশে আর এসব চলবে না।”

হাসনাত বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের অধিকারও নিশ্চিত থাকবে। “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি, সাঁওতাল বা সমতলের মানুষ—এই পরিচয়ে বিভক্ত হবে না। সবাই পরিচিত হবে শুধু বাংলাদেশের নাগরিক হিসেবে, সমান মর্যাদা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা শাহ জালাল এবং জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূঁইয়া।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে

শেওড়াপাড়া মেট্রোরেলের গেটে আটকা দুই নারী, অতঃপর…..

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

কক্সবাজারে সমুদ্র সৈকতে নারীদের হেনস্তায় অভিযুক্ত ফারুকুল ইসলাম গ্রেফতার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

যুক্তরাষ্ট্রের ময়দানে জেমসের সঙ্গে এক মঞ্চে শিলা টুনু

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত: প্রেস সচিব

সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

একই মঞ্চে জেমস-মেহজাবীন মেহা