মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

ক্ষমা চাইলে আ. লীগ কর্মীরা নির্বাচনের সুযোগ পেতে পারে: আসিফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

Spread the love

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে তিনি এ কথা বলেন।

সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেন, তাহলে আপনাদের অবস্থান কী হবে অথবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কী?

জবাবে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে যে ধরনের গণহত্যা আওয়ামী লীগ দলীয়ভাবে সংঘটিত করেছে এবং জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে (জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন) যা এসেছে তাতে এই গণহত্যা যে দলটি ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এ রকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির আওয়ামী লীগেরও সে রকম অবস্থাই হওয়া উচিত।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিলেন, তাদের অধিকাংশই এখন পলাতক। গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা কারাগারে রয়েছেন। ইতিমধ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় (মেইনস্ট্রিম) স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ নির্বাচন করেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, এই গণহত্যার সঙ্গে জড়িত থাকেন তাহলে কোনোভাবেই নির্বাচনে আসতে পারবেন না।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পুলিশ-আওয়ামী লীগ মিলে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায়

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

নতুন প্রধানের নাম ঘোষণা করেছে হিজবুল্লাহ।

পঁচাত্তর থেকে শিক্ষা নিলে চব্বিশে আ. লীগের করুণ পরিণতি হতো না

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় বেশির ভাগ আসামি পরিচ্ছন্নতাকর্মী, নিরীহদের হয়রানির শঙ্কা মেয়রের

একুশে বইমেলা ২০২৫-এ সিফাত নুসরাতের প্রথম থ্রিলার উপন্যাস “রুহি” প্রকাশিত

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি

ছেলে নতুন দলে পদ পাওয়ায় আবদুল হান্নানের বাবার নেতৃত্বে আনন্দ মিছিল