রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বেতন না দেওয়ায় দোকান মালিককে খুন, রিমান্ডে ৫ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় বেতন না দেওয়ায় বাংলাদেশি কর্মচারীর হাতে খুন হন মো. রবিউল শেখ নামের এক বাংলাদেশি দোকান মালিক। এ ঘটনায় দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের পর তাদের সবাইকে এক সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে।


নিহত রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এ ঘটনায় গ্রেফতার বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশপ্রধান এসিপি মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার এক মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার স্বদেশি কর্মচারী।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা মুদি দোকানে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হতে দেখেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই কর্মচারী মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করেন। এতে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ও চিকিৎসককে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠায়। সেখানেই চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় গ্রেফতারদের ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

‘বিরোধিতা করলে বিএনপি থেকে চলে যান’

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, সংস্কার নিয়ে বিরোধ নেই: তারেক রহমান

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সামী

নয়-ছয় নয়, চুপ্পুর অভিশংসন জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই শহীদ পরিবারে দেয়া ভাতা-চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ

১৫-১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ এইচ এসসি ও সমমানের

নিয়মিত মেডিটিশন ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলে

১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ্যালামনাস এ্যাসোসিয়েশান গঠনের উদ্যোগে অনুমোদিত হলো নাট্যকলা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি।