বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

আমার অর্ধেক ভালোবাসাই আরিয়ান-সুহানার জন্য যথেষ্ট: শাহরুখ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

বলিউডের কিং খান শাহরুখ খানের তারকাখ্যাতি শুধু ভারতে নয়, সারা বিশ্বে বলিউডপ্রেমীদের মাঝে রাজত্ব করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে চলা তার রাজত্বের উত্তরাধিকার এবার দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের ওপর যাচ্ছে।


সুহানা ইতিমধ্যেই ‘দ্য আর্চিস’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। অন্যদিকে আরিয়ান খান বর্তমানে পরিচালক হিসেবে কাজ শুরু করছেন। আসছে তার পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এরই মধ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের নেটফ্লিক্স ইভেন্টে ছেলে আরিয়ানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর উদ্বোধন করেছেন শাহরুখ।

এদিন ছেলে আরিয়ানের প্রথম প্রজেক্টের ঘোষণায় একটি মজাদার গল্প ভাগ করে নেন। শাহরুখ বলেন, ‘আরিয়ান ও সুহানা যখন বড় হচ্ছিল, তখন আমার বন্ধুরা বাড়িতে আসত। করণ (জোহর), আদি (আদিত্য চোপড়া), হৃতিকের (রোশন) মতো অভিনেতারা আসতেন। যখন তারা এই সমস্ত লোককে বাড়িতে দেখত, আমাকে জিজ্ঞাসা করত, বিশ্বের সবাই কি টিভিতে অভিনয় করে? কারণ এদেরকে ওরা টিভিতেই দেখত। এমন একটা পরিবেশে ওরা বড় হয়েছে।’


সিনেমার জগতে যেন তার সন্তানদের ভালোবাসা দেওয়া হয় সেজন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছে শাহরুখ বিনীতভাবে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি— আমার ছেলে, যে পরিচালনায় প্রথম পদক্ষেপ নিচ্ছে এবং আমার মেয়ে, যে অভিনেত্রী হচ্ছে, তারা যদি আমাকে দেওয়া ভালোবাসার ৫০ শতাংশও পায়, তাহলেই যথেষ্ট।’

উল্লেখ্য, গত নভেম্বরে আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজের ঘোষণা করেছিল। জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে সালমন খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলকে দেখা যাবে। আরিয়ান গত বছরের মে মাসে তার সিরিজের শুটিং শেষ করেছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

ইরানে পোশাকবিধির প্রতিবাদ: অন্তর্বাস পরে হাঁটলেন তরুণী

ইরানে পোশাক বিধির প্রতিবাদ: অন্তর্বাস পরে হাঁটলেন তরুণী

সাবেক মেয়র  তাপসের  ব্যাংক হিসাব জব্দ

১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

এফডিসিতে সাংবাদিককে গালাগালি করেন পাপমুক্ত নায়ক রাসেল মিয়া: নেপথ্যে হেলেনা জাহাঙ্গীর!

রাজধানীতে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী গ্রেফতার

অবসর নেননি তামিম, কবে ফিরছেন জাতীয় দলে?

না ফেরার দেশে পল্লী কবি জসীম উদ্দীনের মেজ ছেলে

বাদ পড়লেন দিঘী, টগরের নায়িকা পূজা

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে হামলা মোকাবিলায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার