বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে একদল চিকিৎসক তার চিকিৎসা করছেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক বলেন, হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। কাল থেকে তার যথাযথ চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর টার্মিনালে খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।

পরে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ক্রসফায়ারে নিহত রব্বানীর পরিবার পাচ্ছে নতুন বাড়ি

https://amarbanglanews24.com/

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান, মৌসুমীসহ অনেক বড় তারকার শুরু সোহানের হাত ধরে

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব: সালাহউদ্দিন আহমদ

বাজার থেকে সয়াবিন তেল উধাও, ক্ষেপেছেন ওমর সানী

বাচসাস’র সঙ্গে সিএমজির মতবিনিময়