ছড়াসম্রাট জগলুল হায়দার কথা ও সুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী খান আসিফুর রহমান আগুন গাইলেন “জাতির গান” শিরোনামের একটি গান।
জোবায়েদ সুমন এর সংগীত পরিচালনায় গানটি আজ ১৪ অক্টোবর সোমবার দুপুর ২টায় হায়দার টিউন এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটক আইডি তে রিলিজ দেয়া হচ্ছে।
গানটি নিয়ে শিল্পী আগুন বলেন, চমৎকার একটি দেশাত্মবোধক গান এটি। বিখ্যাত ছড়াকার জগলুল হায়দার এর কথা যেমন সুন্দর, সুরও তেমনই চমৎকার। খুব ভালো লেগেছে গানটি গাইতে পেরে। জোবায়েদ সুমন দারুণ আয়োজন করেছেন মিউজিকের। আইয়ুব বাচ্চুর কথা,সুর ও সঙ্গীতে “আমার স্বপ্নগুলো কেনো এমন স্বপ্ন হয়” গানটির সাথে শ্রোতারা “জাতির গান” এর মিল খুঁজে পাবেন। সময়োপযোগী একটি গান সবাইকে শোনার আমন্ত্রণ জানাই।
গানটি নিয়ে জগলুল হায়দার বলেন, মূলত ”জাতির গান’ নামক ৪৮ লাইনের এক জাতীয় ইতিহাস ভিত্তিক ছড়ার ৩০ লাইন নিয়ে গানটা করা হয়েছে।আশা করি ভালো লাগবে গানটি। গানটির এবারের আয়োজন অন্যরকম। টিম হায়দার টিউন এর সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় শিল্পী আগুন এর জন্য শুভকামনা।



















