বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

মারা গেছেন রতন টাটা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার (৯ অক্টোবর) টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে ১০০ বিলিয়ন ডলার বাজার মূল্যের কংগ্লোমারেটের চেয়ারম্যান হন রতন টাটা। ২০১২ সাল পর্যন্ত একশ বছরেরও বেশি আগে তাঁর প্রপিতামহ এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। 

রতন টাটা ১৯৯৬ সালে টেলিকমিউনিকেশন কোম্পানি টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেন এবং ২০০৪ সালে তাঁর নেতৃত্বে আইটি কোম্পানি টাটা কনসালট্যান্সি সার্ভিসেসকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। 

২০০৪ সালে টাটা গ্রুপ আইকনিক ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড জাগুয়ার এবং ল্যান্ড রোভার অধিগ্রহণ করে।

২০০৯ সালে রতন টাটা মধ্যবিত্তের নাগালে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণ করেন। মাত্র ১ লাখ রুপির টাটা ন্যানো বাজারে আনেন তিনি।

রতন টাটা টাটা গ্রুপের দুইবার চেয়ারপারসন ছিলেন—১৯৯১ থেকে ২০১২ এবং ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত। শেষের দিকে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম থেকে সরে এলেও টাটার দাতব্য ট্রাস্টের প্রধান ছিলেন। 

পরে সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হন। কিন্তু পরে কোম্পানির পরিচালনা তাঁকে বরখাস্ত করে। ২০২২ সালে তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে টাটা গ্রুপের সঙ্গে সাইরাসের তিক্ততা অমীমাংসিতই রয়ে গেছে। 

পদত্যাগ করার পর টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস হন রতন টাটা। 

অবসর নেওয়ার অনেক পরে রতন টাটা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। পশু অধিকার (বিশেষ করে কুকুর) সম্পর্কে বিভিন্ন পোস্ট এবং ভারতীয় নাগরিকদের কাছে তাঁর নানা মানবিক বিষয়ে আবেদন তাঁকে এই বয়সেও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিতে পরিণত করে। 

৩৬০ ওয়ান ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৩ অনুযায়ী, এক্স–এ (সাবেক টুইটার) ১৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ১০ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে ভারতে ‘সবচেয়ে বেশি অনুসরণ করা উদ্যোক্তা’ হিসেবে খ্যাতি পেয়েছেন রতন টাটা। 

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি কখনো ভারতের তাঁবেদারি করেনি: মির্জা আব্বাস 

গবাদিপশু আমদানি নিষিদ্ধ করল চীন, তালিকায় রয়েছে বাংলাদেশ

নিষ্পত্তি হতে পারে আবরার হত্যা মামলা

শিক্ষককে হেনস্তা জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি ব্যাংক বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল; যা বলছেন মার্কিন অর্থমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসায় দুদকের অভিযান, আড়াই কোটি টাকা জব্দ

অনলাইনে সারা বছর দেয়া যাবে রিটার্ন

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রথম বর্ষের ক্লাস শুরুর প্রত্যাশা জবির

ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ২১