ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকায় তাঁর পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তিনি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন।
তাঁরা ঘনিষ্ঠতা প্রকাশ করে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গিয়েছিলেন।



















