শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

পুরান ঢাকায় বেড়ে উঠলেও ঢাকাইয়া জানেন না; কিন্তু আঞ্চলিক ভাষায় পটু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি এই সময়ের নাটকের জনপ্রিয় জুটি। তাঁদের বেশির ভাগ নাটকই বিভিন্ন অঞ্চলের গল্পকে প্রাধান্য দিয়ে করা। পুরান ঢাকায় বেড়ে উঠলেও ‘ঢাকাইয়া’টা সেভাবে শেখা হয়নি হিমির। এখনো পুরান ঢাকার পটভূমিতে কোনো নাটকে অভিনয় করতে গেলে অভিজ্ঞ শিল্পীদের পরামর্শ নেন এই অভিনেত্রী। তবে ঢাকার ভাষা বলতে না পারলেও অন্য অঞ্চলের ভাষায় কিন্তু ঠিকই ‘পটু’। নাটকে অভিনয় করতে গিয়ে পাবনা, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের ভাষাও শিখেছেন তাঁরা।

হিমি বলেন, ‘এত সংখ্যক নাটক করি যে আঞ্চলিক ভাষায় এখন আর সমস্যা হয় না। শুটিংয়ে সব সময় শেখার মধ্যে থাকি। কোনো লাইটম্যানও যদি অভিনয় নিয়ে কথা বলেন, তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করি। আমি যেহেতু গ্রামে বড় হইনি, তাই চারপাশের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছি।’

সম্প্রতি ইউটিউবে প্রচারিত হয়েছে হিমি ও নিলয়ের ‘কিস্তির স্যার’। গতকালও নাটকটি বাংলাদেশ থেকে এই অভিনেত্রী বলেন, ‘গ্রামের কিস্তিসংক্রান্ত বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটে, গল্পে সেগুলোই তুলে ধরা হয়েছে। সেটি বাস্তবসম্মত হওয়ায় অনেকেই আমাদের অভিনয়ের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, গ্রামের চরিত্রে নাকি পুরোপুরি মানিয়ে গেছি।’

নাটকের গল্পে এখন সমসাময়িক বিষয়ই পছন্দ করছেন দর্শক। হিমি বলেন, ‘গ্রামে কিন্তু এমন ঘটনা অহরহ ঘটছে—ব্যাংক থেকে টাকা তুলছেন, পরে আর কিস্তি দিচ্ছেন না। কিস্তি যে ব্যক্তি নিতে আসেন, তিনি কিস্তি না পেলে বাড়িতে যা আছে তা–ই নিয়ে যান। সম্প্রতি দেখবেন, একটি ঘটনা ভাইরাল হয়েছে।

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এই নাটক।

সেখানে কিস্তির টাকা না পেয়ে একজন কর্মী গরু নিয়ে যাচ্ছেন। গ্রামে এসব ঘটনা খুবই কমন। নাটকে সেটিই তুলে ধরা হয়েছে।’

হিমি মনে করেন, নাটক বিনোদনমূলক হলে দর্শক বেশি গ্রহণ করেন; কিন্তু ঘটনাগুলো দর্শকের পরিচিত হতে হবে। ‘বেশির ভাগ দর্শক কী পরিস্থিতির মধ্যে রয়েছেন, কী ভাবছেন—এসব জানা জরুরি। সেই বিষয়ের মধ্য দিয়ে যদি কোনো বার্তা দেওয়া যায়, তাহলে সেই কাজকে আরোপিত মনে হয় না।’

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পৌরসভা ভবনে প্রকাশ্যে গাঁজা সেবন, কারাগারে যুবক

রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা–ফোন নিয়ে গেল ছিনতাইকারীরা

শতকোটি টাকার প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি

যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত : ঘূর্ণিঝড় ডানা

দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলার অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে

৬০ কিমি বেগে ঝড়, হতে পারে বজ্রবৃষ্টি ৬ জেলায়

শেওড়াপাড়া মেট্রোরেলের গেটে আটকা দুই নারী, অতঃপর…..

সচিবালয়ের সামনে থেকে জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার