রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

কক্সবাজারে সমুদ্র সৈকতে নারীদের হেনস্তায় অভিযুক্ত ফারুকুল ইসলাম গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:২০ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ফারুকুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে (১৩ সেপ্টেম্বর ২০২৪) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানার কালুর দোকান এলাকা থেকে ফারুকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার গ্রাম বাহারছড়া, কেএসএম ভিলা, কক্সবাজার সদর, কক্সবাজার জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক নারীদের প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতন করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, পুলিশ ভিডিও দেখে অভিযুক্ত মোহাম্মদ ফারুকুল ইসলামকে শনাক্ত করে গ্রেফতার করে।

ফারুকুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। বাংলাদেশ পুলিশ নারীদের বিরুদ্ধে হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর, এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

সর্বশেষ - খেলাধুলা