শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে নিহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, এলাকায় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, তীব্র গোলাগুলির সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা এলাকায় একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

বর্তমানে এলাকাজুড়ে চিরুনি অভিযান চলছে, যাতে কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাকে আটক করা যায়। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এসআর

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির সম্ভাব্য ক্ষতি ৬ হাজার কোটি টাকা

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

থানায় অপুর জিডি, ৩ কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করল পুলিশ

রাজধানীর রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয় থাকায় পদ ও দল হারালেন মাসুদ

প্রযুক্তি খাতকে প্রয়োজনীয় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রধান উপদেষ্টা.

ধর্ষণ-খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

ছবিতে ছবিতে ‘রক্তাক্ত কুয়েট’