বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবেন না: জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

Spread the love

অপরাধে জড়ালে একজন প্রধানমন্ত্রীকেও সাধারণ নাগরিকের মতো শাস্তি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন,
“তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সব জায়গায় আজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার।”

তিনি বলেন,
“কেন এই গণজোয়ার? মানুষ বিগত ৫৪ বছর শাসন আর অপশাসন দেখেছে। দেখতে দেখতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চাই না।”

ডা. শফিকুর রহমান আরও বলেন,
“জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”

ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন,
“ন্যায়বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী—সবার জন্য সমান। আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন,
“যখন ন্যায্য বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন আর কাউকে চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। চাঁদাবাজির সব পথ বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজি করে, তাদের ধরিয়ে এনে কাজে নিয়োজিত করা হবে। তারা সেদিন দেশ গড়ার কাজে অংশ নেবে।”

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন,
“বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না। অপরাধ করলে প্রধানমন্ত্রী হলেও ছাড় পাবে না, সাধারণ নাগরিকের মতোই তাকে আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ - খেলাধুলা