শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয় থাকায় পদ ও দল হারালেন মাসুদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ

Spread the love

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুহাম্মদ মাসুদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া জানান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। এছাড়া যুবদলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মুহাম্মদ মাসুদ রানাকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল কেন্দ্রীয় যুবদল।

সর্বশেষ - খেলাধুলা