মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

প্রতিবেদক
..... আকাশ
অক্টোবর ২৮, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

Spread the love

জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া হতে ২০১৫ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৯৯ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরবর্তীতে একই বছর ডিসেম্বর মাসে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেন। তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে ২৮/১০/২০২৫ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।

চাকরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন খন্ডকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি সৌদিআরব, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তিনি দেশ-বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি লিয়েনে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়াতে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজ এবং প্রকিউরমেন্টে ও অন্যান্য নির্মাণে নানাবিধ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)- এর আজীবন ফেলো।

চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।

সর্বশেষ - খেলাধুলা