শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

‘ফুল কেনে না, ছবি তোলে বেশি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

গত বছরের তুলনায় এবার ফুলের দোকানে ভিড় কম, ফুলের দামও কম

বসন্তবরণ আর ভালোবাসা দিবসের অন্যতম সৌন্দর্য ফুল। ঋতুরাজ বসন্তকে বরণ আর প্রিয় মানুষকে ভালোবাসার উপহার হিসেবে দিতে এদিন ফুলের চাহিদা থাকে বেশি। রাজধানীর অন্যতম ফুলের বাজার শাহবাগে তাই প্রতিবছর ভিড় করেন ক্রেতারা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। উপচেপড়া ভিড় নেই দোকানগুলোতে। বিক্রেতাদের ভাষায় বিক্রি হচ্ছে ‘মোটামুটি’। তারা বলছেন, ফুলের ক্রেতার চেয়ে দোকানে ছবি তোলার জন্য মানুষই ভিড় করছেন বেশি।

‘ফুল কেনে না, ছবি তোলে বেশি’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সরেজমিনে শাহবাগের ফুল মার্কেটে দেখা যায়, দোকানগুলোতে তেমন ক্রেতা সমাগম নেই। কেউ প্রিয়জনের হাত ধরে ফুল কিনতে আসছেন, কেউবা আসছেন পরিবার নিয়ে। ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীই বেশি। অনেককেই আবার ছবি তুলতে দেখা গেছে।

‘ফুল কেনে না, ছবি তোলে বেশি’

ফুলের দোকানগুলোতে বিভিন্ন রকমের ফুলের সমারোহ থাকায় বেশ আগ্রহ নিয়ে ছবি তুলছেন সবাই। তবে ছবি তোলায় বরাবরের মতোই তরুণীদের আগ্রহ বেশি দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর ফুলের দাম কম। আর দোকানগুলোতে ক্রেতার চেয়ে ছবি তোলার জন্য লোকজন বেশি ভিড় করছেন।

শাহবাগের ফাতেমা পুষ্পালয়ের ব্যবসায়ী রকি বলেন, ব্যবসার খুব খারাপ অবস্থা। অনেকদিন ধরেই এমন অবস্থা। বিক্রি তেমন নেই। গত বছর কাস্টমার বিদায় দিয়ে কূল পাইতাম না। এ বছর বসে বসে সময় কাটছে। কাস্টমার একেবারেই কম। যে রকম বিক্রির আশা করেছিলাম তার ছিটেফোঁটাও নেই। যারা আসছেন বেশির ভাগেই ফুল কেনে না, ছবি তোলে।

‘ফুল কেনে না, ছবি তোলে বেশি’

আরেক ফুল ব্যবসায়ী অনিক বলেন, সকালে কিছু কাস্টমার ছিল, এখন তাও নেই। বিক্রি অনেক কম। ব্যবসায় তেমন লাভ নেই। কাস্টমার গতবছরের তুলনায় অনেক কম।

শাহবাগের এসব ফুলের দোকান ঘুরে দেখা গেছে, চায়না গোলাপ প্রতিটি ৬০ টাকা, দেশি গোলাপ ২০-২৫ টাকা, ভারতীয় গোলাপ ৪০ টাকা, গ্ল্যাডিওলাস ৩০-৪০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা, গাদাফুলের মালা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

‘ফুল কেনে না, ছবি তোলে বেশি’

ফুলের দোকানে কথা হয় জেসমিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, প্রতি বছর আমি শাহবাগ থেকে ফুল কিনি। পরিবারের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। এবছর ফুলের দাম কম মনে হচ্ছে।

শাহবাগ ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম বলেন, বিক্রি অনেক কম। ক্রেতাও অনেক কম। গত বছর ফুলের দাম বেশি থাকলেও ক্রেতা ছিল অনেক। এ বছর ফুলের দাম কম থাকলেও তেমন ক্রেতা নেই। বেশ কয়েক মাস আমাদের ব্যবসার মন্দা চলছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১০০

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের সেই শিক্ষিকা

সরকার পতনের আন্দোলনে ‘রাজাকার স্লোগান’, নেপথ্যের কথা জানালেন নাহিদ ইসলাম

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু: প্রধান অতিথি তারেক রহমান

https://amarbanglanews24.com/

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নাম বসিয়ে তৈরি করেন দলিল

শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

ছাত্র-জনতার ওপর গুলি ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

ছেলে নতুন দলে পদ পাওয়ায় আবদুল হান্নানের বাবার নেতৃত্বে আনন্দ মিছিল