শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

৩০ বছরে পা দিয়ে মধুমিতা বললেন, বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

Spread the love

ত্রিশ পেরোনো মেয়ে মানেই যেন জীবনের এক নতুন সফর। কিন্তু এই সফর শুরু করার সময় ঠিক কেমন অনুভূতি হয়? জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এর চরিত্র রেচেল যেমন তার ৩০তম জন্মদিনে বেশ ভেঙে পড়েছিল। সেই দৃশ্যের ভিডিও ফুটে উঠল মধুমিতা সরকারের মাঝ। কারণ তিনিও ৩০-এর সফর শুরু করলেন।

ভারতীয় গণমাধ্যমেক এক সাক্ষাৎকারে মধুমিতা, ‘দু’বছর আগে থেকেই আমি বলতে শুরু করি, যাহাই আঠাশ, তাহাই তিরিশ। নিজেকে এই ৩০ বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।’

নিজের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও নাকি বদলে ফেলেছেন মধুমিতা। অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা। আমি ভালো থাকলেই সব ভালো হবে। তা এখন মনে করি না। নিষ্ঠা সহকারে কাজ করলে আমার সঙ্গে সব নাকি ভাল হবে এখন বুঝেছি, ভালো হবে কি না পরের কথা। নিজেকে ভাল ভাবতে হবে। খারাপও হতে পারে। সেই খারাপ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি।’

জীবনে এগিয়ে যাওয়ার কোনও নিয়ম আদতে নেই। স্রোতের সঙ্গে এগিয়ে যাওয়াই একমাত্র কাজ। ৩০ বছরের জন্মদিন উদযাপন করার আগে উপলব্ধি মধুমিতার।

তিনি বলেন, ‘১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনও আসবেই না, যা ৩০ এ এসে আমার মধ্যে থাকবে। এটা মেনে নেওয়া প্রয়োজন। যে কোনও বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। ৩০ বছর বলে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনও আক্ষেপ নেই আমার।’

তিনি জানান, তার মধ্যে নাকি বেশ কিছু বদলও এসেছে। জানলেন, ‘এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছি। ছোটবেলায় কিছু জিনিস নিয়ে ভাবতাম, এটাই জীবন এর বাইরে কিছু নেই। এখন বুঝেছি, জীবন অনেক বড়। আসলে অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে ৩০-এ পা রাখছি।’

পূজার সময় জীবনের নতুন এক অধ্যায় ঘোষণা করেছেন মধুমিতা। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। সেই মনের মানুষের সঙ্গেই জন্মদিন কাটানোর পরিকল্পনা অভিনেত্রীর। ৩০ বছরকে স্বাগত জানাতে দক্ষিণ ভারত বেড়াতে গেছেন মধুমিতা। শহরের ঝঞ্ঝাট থেকে দূরে থাকার জন্যই বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে আমাদের সহজ অ্যাক্সেস আছে: ইরান সেনাবাহিনী

শাপলা চত্বরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক.

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

বাংলাদেশ বাস্তবতা বুঝেছে সাকিব, লিটন, মুশফিকদের সমালোচনা :মাঞ্জেরেকার মন্তব্য

দেবভক্তদের থেকে বাঁচতে স্ত্রীকে নিয়ে গোয়েন্দা অফিসে শিবপ্রসাদ!

জিয়া সাইবার ফোর্স ধানমন্ডি শাখার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেতু বিভাগে নতুন সচিব

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার