সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীনের রাষ্ট্রদূত বললেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ-চীন সম্পর্ক আগের মতোই থাকবে

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং। বাংলাদেশের সব ধরনের সংকটে সবসময় চীন পাশে ছিল। কোভিড-১৯ কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে। ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তা এবং পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। 

চীনের সঙ্গে বাংলাদেশ সামরিক যোগাযোগ বাড়াতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকার চীনের নতুন নতুন বিনিয়োগ আশা করে। বিশেষ করে গ্রিন এনার্জি, আইসিটি খাত এবং সামরিক খাতে সহযোগিতা আশা করে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়ানোরও আহ্বান জানান তিনি। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। চট্টগ্রামের কর্ণফুলী নদীর টানেলের অর্থনৈতিক উপযোগিতা বাড়াতে আনোয়ারায় চায়না ইপিজেড গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নে আরও স্বচ্ছতা আনতে অর্থনৈতিক বিষয়টিকে প্রধান্য দিতে হবে। পাশাপাশি ভূরাজনৈতিক বিষয়কেও গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

৭ মাসে ১৫ বিলিয়ন ডলারের বে‌শি রেমিট্যান্স পা‌ঠিয়েছেন প্রবাসীরা

ভূমিকম্প-পরবর্তী মেট্রোরেল পরিষেবা: নিরাপত্তা নিশ্চিতকরণে সাময়িক স্থগিত, পুরোদমে চলছে পরিদর্শন

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ করেছে মেটা

‘তারেক রহমানকে নিয়ে বীরের মতো দেশে ফিরবেন খালেদা জিয়া’

মাসুদ করিমের ‘হীরামন’—কবিতার সংকলন, যার মূল্য অমূল্য!

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

রমা থেকে সুচিত্রা সেন

ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ২১

বিয়েতে অনীহা মিমির স্বাধীনভাবে বাঁচতে চাই

পুরান ঢাকায় বেড়ে উঠলেও ঢাকাইয়া জানেন না; কিন্তু আঞ্চলিক ভাষায় পটু