রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আজ প্রতিমা বিসর্জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৪:৩০ পূর্বাহ্ণ

Spread the love

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার (১৩ অক্টোবর) পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩৯ মিনিট পর্যন্ত দশমী থাকবে। এর মধ্যে দর্পণ বিসর্জন এবং বিকেলে প্রতিমা বিসর্জন করা হবে রামকৃষ্ণ মিশন ও মঠের পুকুরে। প্রতিমা বিসর্জনের পর সন্ধ্যায় ভক্তদের শান্তি জল অনুষ্ঠান হবে।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

মহালয়া দিয়ে গত ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের দুর্গোৎসব শুরু হয়। আজ রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। মাঝে বৃহস্পতিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনে হয় মহাসপ্তমী। পরদিন শুক্রবার সকালে কুমারী পূজার পাশাপাশি মহাঅষ্টমীর বিহিত পূজা এবং সন্ধিপূজা হয়।

বিসর্জন শোভাযাত্রার সম্ভাব্য রুট হলো ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়ে পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান-নবাবপুর লেভেল ক্রসিং-নবাবপুর রোড-মানসী হল ক্রসিং-রথখোলার মোড়-রায়সাহেব বাজার মোড়-শাঁখারিবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।

 হিন্দু ধর্মের অনুসারীদের দেবী দুর্গাকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ। তবে প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হবে রোববার।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

একুশে বই মেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

On X Casino виды бонусов и специальные предложения для игроков.622 (2)

On X Casino виды бонусов и специальные предложения для игроков.622 (2)

আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের ৪২টি জেলার জেলা পরিষদের প্রশাসকদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি

Casino Yep PL Kompletny przewodnik po platformie kasyna online.986 (2)

Casino Yep PL Kompletny przewodnik po platformie kasyna online.986 (2)

সবজির দাম বৃদ্ধিতে আড়তদারদের সংশ্লিষ্টতা

‘ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন’ শেখ হাসিনাকে জামায়াত আমির

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল

নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান

আদালত প্রাঙ্গণে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান, দুজনকে গণপিটুনি