বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে২ টাইগ্রেস স্পিনার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর বাংলাদেশ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ।উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা।

তবে  বিশ্ব মঞ্চে সুখবর পেয়েছে বাংলাদেশের ২ স্পিনার। আইসিসি প্রকাশিত বোলারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাতে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দুই উইকেট শিকার করেন রাবেয়া। ফলে বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি।

একই সঙ্গে একটু বড় লাফ দিয়েছেন আরেক স্পিনার ফাহিমা। বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট শিকার করায় ১৩ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন ৪৫ নম্বরে।

তবে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে পেসার মারুফা আক্তার ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। দুজনই পিছিয়েছেন দুই ধাপ করে। বর্তমানে নাহিদা ২৭ ও মারুফা রয়েছেন ৩১ নম্বরে।

এ দিকে ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সর্বশেষ - খেলাধুলা