Monday , 16 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

প্রতিবেদক
nrb
March 16, 2026 5:06 am

Spread the love

ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে, মার্চেই বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের এই বৈঠক হওয়ার কথা।তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়। 

তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এলো, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।

ভারতও জানিয়েছে, তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের দু’টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে। 

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ইরানের হুমকি থেকে রক্ষা করতে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান করেন। তবে ট্রাম্পের এই আহব্বানে কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। বর্তমানে ওই প্রণালির কাছে বহু দেশের জাহাজ আটকে আছে। আর এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুরু হয়েছে। 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ শুরু, প্রথম দুই ঘন্টায় ২০ শতাংশ ভোট পড়েছে

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ.

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত.

বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী