মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
মার্চ মাসের শুরুতেই কর্তৃপক্ষ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে ঝুলিয়ে দেয় এ সংক্রান্ত একটি নোটিশ। যেখানে বলা হয়েছে ৬ মার্চ ২০২৬ থেকে ১৩ মাস ২০২৬ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের কিছু অংশ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। এবং ১৪ মার্চ ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত স্মৃতিসৌধ সকল দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। বন্ধের বিষয়টি জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু, যায় যায় দিনকে নিশ্চিত করেন ।
এছাড়া ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী, আমন্ত্রিত ভিভিআইপি, ভিআইপি এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, আগে থেকেই সর্বসাধারণের ভোগান্তি দূর করার লক্ষ্যে মার্চ মাসের শুরুতেই আমরা জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটোকে নোটিশ ঝুলিয়ে দিয়েছি। এবং একসাথে বন্ধ ঘোষণা না করে দুটি ধাপে বন্ধ ঘোষণা করা হয়েছে। যা নোটিশে উল্লেখ করা আছে। মানুষকে অবগত করতে এবার আগেভাগেই নোটিশ দিয়ে রেখেছি। নরমালি এরকম নোটিশ আগে কখনো দেয়া হয়নি। এবার একটু আগে থেকেই নোটিশ দেয়া হয়েছে, কারন মানুষ আসলে তাদেরকে উত্তর দেয়াটা আসলে কঠিন। আর তাছাড়া বন্ধ না করলে আমি তো ভিতরে কাজও করতে পারবো না।















