মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সামী

প্রতিবেদক
..... আকাশ
অক্টোবর ২৮, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

Spread the love

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশাসন ক্যাডারের আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পুলিশ ক্যাডারের মল্লিক আহসান উদ্দিন সামী।

এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ক্যাডারের মো. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ স্বাস্থ্য ক্যাডারের ডা. যাকিয়া সুলতানা নীলা, যুগ্ম সাধারণ সম্পাদক অডিট এন্ড একাউন্টস ক্যাডারের তৌফিক শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক গণপূর্ত ক্যাডারের মো. রাজিবুল ইসলাম।

২৮ তম বিসিএস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ২০২৫-২৬ সেশনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ক্যাডারের ডা. আসিফ রাশেদ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মো. আবিল আয়াম, ফরিদা ইয়াসমিন, মো. মনিরুল ইসলাম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সর্বশেষ - খেলাধুলা