বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

আবরার হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী শিশির মনির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সামাজিক মাধ্যমে তিনি ‘আমার কথা’ শিরোনামে লেখেন, ‘হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না।’  

তিনি লেখেন, ‘আমি আপনাদের আবেগ- অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন।’ 

প্রসঙ্গত, আবরার হত্যা মামলায় অধস্তন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের শুনানিতে আসামিপক্ষে হাইকোর্টে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। তার শুনানির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেকেই সমালোচনা করেন। পাঁচ বছরের বেশি সময় আগে সংঘটিত এ হত্যার ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আবরার হত্যা মামলার শুনানি শেষে রায় যে কোনোদিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমান রাখে আদালত।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর গ্রেফতার

রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ : তারেক রহমান

চা নিয়ে চাট্টি কথা

বিয়ে নিয়ে মাথাব্যাথা নেই মিমির

এ্যালামনাস এ্যাসোসিয়েশান গঠনের উদ্যোগে অনুমোদিত হলো নাট্যকলা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি।

শবনম ফারিয়ার ব্যঙ্গাত্মক আক্ষেপ: “আমার কষ্ট একটাই, ঢাকা-৮ আসনের ভোটার আমি”

দুর্গাপূজায় আসছে কুসুম শিকদারের পরিচালনায় ‘শরতের জবা’

নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী: আপিল বিভাগ

‘স্যরি, আপা! ইট ইজ ওভার!’: শেখ হাসিনার উদ্দেশ্য প্রেস সচিব

পিআর পদ্ধতি চালু করতে গণভোট চান জামায়াত নেতা সেলিম