বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

মুক্তির অপেক্ষায় পরীমণির ‘ডোডোর গল্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ

Spread the love

পরীমণি দীর্ঘ বিরতি ভেঙে শুরু করেছিলেন ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে। বহুল প্রতিক্ষীত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এবার মুক্তির জন্য প্রহর গুনছে পরীর এই সিনেমা।


‘ডোডোর গল্প’তে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সাইমন সাদিক। এক বছর ধরে নানা চড়াই উতরাই পার করে অভিনয় করেছেন পরীমণি। দারুণ উপভোগ করেছেন শুটিংয়ের সময়টা। ছবির শুটিং শেষ হওয়ার এই খুশির খবরটি এক ভিডিও বার্তায় জানিয়েছেন পরী নিজেই। ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে পরীকে বলতে শোনা যায়, ‘অবশেষে ১৬ মাস পর আমাদের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা সবাই খুশি। এখন বাড়ি যাব’।

পরী আরও জানান, গল্পের কারণে মাঝে শুটিংয়ে কিছুটা বিরতি হয়। তবে কাজটি ভালোভাবে যত্ন নিয়ে কারায় তিনি বেশ উচ্ছ্বাসিত। এছাড়াও পরীর কাছে এই সিনেমাটি অনেক স্পেশাল। কারণ ‘ডোডোর গল্প’ দিয়ে তিনি মাতৃত্বকালীন বিরতি থেকে প্রায় দুই বছর পর শুটিংয়ে ফেরেন। তাই নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছেন এই নায়িকা।‘আমার কছে প্রতিটি সিনেমাই গুরুত্বপূর্ণ। আমি অভিনয় করতে ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আমার দর্শকের জন্য আরও একটি সিনেমার শুটিং সম্পন্ন করলাম। আশা করছি এটি সবার পছন্দ হবে।’

জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে ‘কাজল চৌধুরী’ চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার ‘রায়হান’ চরিত্রে দেখা যাবে সাইমন সাদিককে। ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাহাড় ট্র্যাকিংয়ে স্ত্রীসহ যেতে রাজি নন অধিকাংশ পুরুষ

নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাপসী সাময়িক বরখাস্ত

ক্রসফায়ারে নিহত রব্বানীর পরিবার পাচ্ছে নতুন বাড়ি

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

বোনের পর চিকিৎসাধীন ভাইয়ের মৃত্যু

পঁচাত্তর থেকে শিক্ষা নিলে চব্বিশে আ. লীগের করুণ পরিণতি হতো না

হাসিনার উসকানিতে পা দিলে গণঅভ্যুত্থানের অর্জন হাতছাড়া হতে পারে: সাইফুল হক

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা

https://amarbanglanews24.com/

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যমান নিশ্চিত করা ও ডিজিটাল লাইব্রেরীর বাস্তবায়নই জেরীর স্বপ্ন