রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

শেখ হাসিনাকে ফেরাতে চিঠির উত্তর দেয়নি ভারত : প্রেস সচিব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এখন পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি।

আজ রবিবার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনও উত্তর এখনও ভারত দেয়নি।

ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে প্রেসসচিব বলেন, বুলগেরিয়া, রোমানিয়া, কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেওয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো। এর আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুরোধ করেছিলেন।

এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়। বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে ওই চিঠিতে। গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ

অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে

রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ : তারেক রহমান

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

ভুয়া চিকিৎসক আটক বরিশালে

প্রথমবারের মত উত্তর কোরিয়া প্রকাশ করলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ রোগী মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।