বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আবারও গাইলেন প্রিতম; নাচলেন শাকিব খান!

প্রতিবেদক
Razaul Karim Shakil
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

Spread the love

আকাশ নিবির :

‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা’র পর আবারও সুপারস্টার শাকিব খানের জন্য গাইতে দেখা গেল জনপ্রিয় গায়ক প্রিতম হাসানকে। আসন্ন ১১ তম বিপিএল উপলক্ষে গেল বুধবার এফডিসিতে ‘ঢাকা ক্যাপিট্যাল’ একটি থিম সং এর শুটিংয়ে অংশগ্রহণ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মূলত এই গানটি সুর সঙ্গীতসহ গেয়েছেন জনপ্রিয় গায়ক প্রিতম।

গানটিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে নেচেছেন চিত্রনায়িকা মিম সঙ্গে নেচেছেন চিত্রনায়ক সিয়াম ও নায়িকা পুজা চেরী। গানটির কোরিওগ্রাফি হিসেবে কাজ করেছেন বিল্লাল-রোহান।

আসন্ন বিপিএল আর মাত্র ৬ দিন বাকী। এফডিসিতে বেশ তোরজোরে চলছে নানান আয়োজন। জানা গেছে শাকিব খান ছাড়াও আরও ১৬ জনের মতো সেলেব্রিটি যোগ দেন এই গানে।

ঢালিউড সুপারস্টার শাকিব খান আসন্ন বিপিএল এ ঢাকার টিম কিনেছেন। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।

বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। তাই দর্শকদের মধ্যে শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

স্কুলের অনুষ্ঠানে ১৭ অতিথির ১১ জনই আওয়ামী লীগ নেতা!

ভোটের মাসে দেশ, প্রচারণায় উত্তাপ

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

কাল ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপির ১২৩ সদস্যকে

বগুড়া-৬ আসনের সাবেক অবৈধ আওয়ামী সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার

বিব্রতকর হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ

নূর-যাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার

শিক্ষককে হেনস্তা জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৫ মার্চ