বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

গ্রেপ্তারের অনুমতি পুলিশের আরও ৪ কর্মকর্তাকে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

Spread the love


মামলার এজহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণায়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাইদ সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। 

এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। 

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

এদের মধ্যে গত শাহেন শাহ্ গত ১৬ অক্টোবর থেকে ডিবি হেফাজতে রয়েছে বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে। 

শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত