মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিপি। গতকাল সোমবার রাতে তাঁদের আটক করে বিজিবি। পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার নয়নি বাকডোগড়া এলাকার নন্দকিশোর রায় (৪৫) ও তাঁর ছেলে পরিমল রায় (২১); একই উপজেলার বোরাগাড়ি নৌদাবস এলাকার নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৯) ও কল্যাণ রায় (২৪)।

বিজিবির ভাষ্য, গত রাত পৌনে আটটার দিকে শুয়েরপাড় এলাকার শূন্যরেখার প্রায় ১০০ গজ (বাংলাদেশ) ভেতরে ওই পাঁচ বাংলাদেশিকে ভারতের অনুপ্রবেশের চেষ্টার সময় আটক করে বিজিবি। তাঁরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, মনোয়ার হোসেন নামের স্থানীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য তাঁরা ওই দালালকে নগদ অর্থও দিয়েছেন। তবে তাঁদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা মুঠোফোনে বলেন, সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে আছে।

এদিকে ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল। ওই পাঁচজনকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন

বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল,

মাদারীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

দুবাই বিমানবন্দরের অনন্য রেকর্ড: এক বছরে সাড়ে ৯ কোটি যাত্রীর পদচারণা

জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার 

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান ঃ ওয়াকার-উজ-জামান

শবনম ফারিয়ার ব্যঙ্গাত্মক আক্ষেপ: “আমার কষ্ট একটাই, ঢাকা-৮ আসনের ভোটার আমি”

বোরকা পরে জবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেত্রী, শিক্ষার্থীদের হাতে ধরা

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক