শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

টাইগার রবি’কে কি সত্যি মারধর করেছেন ভারতীয় সমর্থকেরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ দলের সুপার ফ্যান ‘টাইগার রবি’কে হেনস্তার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান।

কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদমাধ্যমে বলেছেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন।’ পরে যোগ করেন, ‘মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি।’

এদিকে এক প্রকাশিত ভিডিও এক বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ হয়ে গিয়েছি।’ যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি।

এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টেও তাঁকে ভারতীয় সমর্থকেরা হেনস্তা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন। যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিল।

সর্বশেষ - খেলাধুলা