মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

জার্মানি আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে চলতি বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো প্রদান করা হবে।

আজ (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সহায়তার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে এবং বহুপক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেয়ার প্রস্তাব করেন। বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ - খেলাধুলা