বুধবার , ২২ মে ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

থানায় অপুর জিডি, ৩ কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করল পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে করেছেন সাধারণ ডায়েরি। সেই অভিযোগ আমলে নিয়ে তিনজন কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করেছে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। তাঁদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।
রোববার সাইবার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি।

এ বিষয়ে দেওয়া হয়েছে একটি সতর্কতামূলক পোস্টও। জানানো হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, মেসেঞ্জার, এক্স (টুইটার), ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তাঁরা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসিতে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।’

অপু বিশ্বাস

অপু বিশ্বাসছবি: ফেসবুক থেকে

দীর্ঘ পোস্টে নায়িকা অপু বিশ্বাসের অভিযোগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘সম্প্রতি অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন। তাঁর জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কনটেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

পোস্টে নায়িকা বুবলী, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন তারকার নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘এর আগেও আমরা অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, বুবলী, মিশু, সিমরিন লুবাবাসহ অনেকেরই ইস্যু নিয়ে সাইবার বুলিং না করার জন্য বলেছি।
একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি, সবাই আইন মানবে ও সাইবার এথিকসগুলো মেনে চলে নিরাপদ সাইবার–ভুবন গড়তে সহায়তা করবে। সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

সর্বশেষ - খেলাধুলা